নদীয়া, নিজস্ব সংবাদদাতা: – লালগোলা শাখায় রেল কর্তৃপক্ষ খুব সম্প্রতি সিদ্ধান্ত নিয়েছে প্রতিটি রেলওয়ে স্টেশন থেকে হকার উচ্ছেদ করবে। সেই মতো রেল কর্তৃপক্ষ নোটিশও জারি করে।সেই মতো ১৪ই অক্টোবর হবিবপুর রেলওয়ে স্টেশনে হকার উচ্ছেদ করার কথা ছিল রেল কর্তৃপক্ষের। রেল হকার ও রেলের জমিতে ব্যবসায়ী উচ্ছেদ প্রতিরোধ কমিটির বাধায় আজ হকার উচ্ছেদ থেকে বিরত থাকলো রেল কর্তৃপক্ষ। বিজেপি কংগ্রেস তৃণমূল ও সিপিএম নেতা কর্মীরা একত্রিত হয়ে এই প্রতিরোধ কমিটি গড়ে তুলেছে।প্রতিরোধ কমিটির তরফ থেকে দাবি করা হয় উপযুক্ত পুনর্বাসন না পেলে তাঁরা তাঁদের ব্যবসায়িক জায়গা ছাড়বে না। হকার উচ্ছেদ থেকে বিরত থাকার পাশাপাশি আজকে রেল কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয় এ বিষয়টি তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবে।
রেল হকার ও রেলের জমিতে ব্যবসায়ী উচ্ছেদ প্রতিরোধ কমিটির বাধায় আজ হকার উচ্ছেদ থেকে বিরত থাকলো রেল কর্তৃপক্ষ।












Leave a Reply