বিষধর সাপের ছোবলে মৃত্যু হল এক ব্যক্তির।

আবদুল হাই, বাঁকুড়াঃ- ধান ক্ষেতে কাজ করতে গিয়ে সুপার সাপের কামড়ে মৃত্যু হল বছর ৪৪ এর এক ব্যক্তির। স্থানীয় সূত্রে খবর ব্যক্তির নাম অনুপম সরকার বাড়ি কোতুলপুর থানার অন্তর্গত শ্রীরামপুর গ্রামে। রোজকার মতো এদিনও অনুপম বাবু হাতে কাস্তে নিয়ে মাঠে গিয়েছিলেন ধান কাটার উদ্দেশ্যে,সেখানে অজানা এক সাপের কামড় দেয় তাকে। বিষয়টি জানাজানি হতে তৎক্ষণাৎ স্থানীয়রা তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে নিয়ে গিয়ে কোতুলপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে নিয়ে যাওয়ার পরেই চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। পরে অনুপম বাবুর মৃতদেহ ময়নাতদন্তের জন্য বিষ্ণুপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়। এইভাবে আকস্মিক ঘর সংসার ছেড়ে চলে যাওয়াতে তার পরিবার ও পরিজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *