২০ মাস বয়েসে নাম তুলল ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে।

মুর্শিদাবাদ, নিজস্ব সংবাদদাতা:- মুখে আধো আধো কথা। কিন্তু তাতেও বাজিমাৎ। ২০ মাস বয়েসে নাম তুলল ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে। মাত্র ২০ মাস বয়েসেই নাম উঠল ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে রঘুনাথগঞ্জ থানার বড়শিমুল দয়ারামপুর গ্রামপঞ্চায়েতের খোদারামপুর গ্রামের ফারহা জামিয়া। ১৬মাস বয়স থেকে মায়ের কাছে থেকে পাঠ শুরু ফারহা জামিয়ার। এখন তার বয়স ২০মাস। কিন্তু এর মধ্যেই বাংলা ইংরেজি ভাষা মিলিয়ে ৫৩টি কবিতা তার মুখস্থ। শুধু তাইই নয় বছরের চারটে ঋতু, দিন, মাসের নাম মুখস্থ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *