সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সুস্থতা কামনা করে ঝাড়গ্রামে টিম অভিষেক এর উদ্যোগে বিভিন্ন মন্দিরে পুজো।

নিজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রামঃ- তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এর চোখের সার্জারি হয়েছে আমেরিকাতে,তাই তাঁর দ্রুত সুস্থতা কামনা করে সোমবার ঝাড়গ্রাম জেলাব্যাপী মন্দিরে,জাহির থানে পুজো ও মসজিদে গিয়ে দোয়া চাইলেন ঝাড়গ্রাম জেলা টিম অভিষেক এর সদস্যরা। ঝাড়গ্রাম জেলার নয়াগ্রামের রামেশ্বর মন্দিরে,ঝাড়গ্রামের গুপ্তমনির মন্দিরে,জামবনি ব্লকের চিলকিগড় কনক দুর্গা মন্দির সহ বিভিন্ন মন্দিরে ও জাহের থানে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় এর সুস্থতা কামনা করে ঝাড়গ্রাম জেলার টিম অভিষেকের সদস্যরা যেমন পুজো দেন ,তেমনি মসজিদে গিয়ে তার সুস্থতা কামনা করে দোয়া চান। ঝাড়গ্রাম জেলা টিম অভিষেক এর কর্ণধার তথা তৃনমূল কংগ্রেসের ঝাড়গ্রাম জেলা কমিটির সাধারণ সম্পাদক সুমন সাহুর উদ্যোগে সোমবার ঝাড়গ্রাম জেলা জুড়ে ওই কর্মসূচি পালন করা হয়। সুমন সাহু সহ ওই কর্মসূচি গুলিতে উপস্থিত ছিলেন টিম অভিষেক ঝাড়গ্রাম এর সদস্য বচন মাহাত,কৌশিক মাহাত, সোমা হুই,কার্তিক গোস্বামী, সুকুমার সিনহা সহ উপস্থিত ছিলেন ঝাড়গ্রাম গ্রামীণ ব্লকের তৃনমূল যুব কংগ্রেসের সভাপতি হেমন্ত মাহাত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *