পূর্ব বর্ধমান, রামকৃষ্ণ চক্রবর্তীঃ- বর্ধমান দক্ষিণে বারবার তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে আসছে। বিভিন্ন জায়গায় স্থানীয় কাউন্সিলর বনাম তৃণমূল কংগ্রেসে অন্যান্য নেতৃত্বের সাথে প্রকট হচ্ছে গোষ্ঠীদ্বন্দ। ফের প্রকাশে এলো বর্ধমান শহরে তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব। এবার অভিযোগের তীর বর্ধমান শহরের ২১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শ্যামাপ্রসাদ ব্যানার্জি দিকে। অভিযোগ করেছেন বর্ধমান শহরের ২৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অনুপ আচার্য। বর্ধমান শহরে ২৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অনুপ আচার্য অভিযোগ করে বলেন, রাত্রি প্রায় বারোটা নাগাদ আমার বাড়ির সামনে কিছু দুষ্কৃতী অসভ্য ভাষায় গালিগালাজ করতে থাকে এবং তারা বলতে থাকে ২১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এর বিরুদ্ধে কিছু করলে আমাকে প্রানে মারার হুমকি দেয়। বাড়ি থেকে বেরিয়ে এলেতারা ইট দিয়েআমার বাড়ির জানালার কাঁচ ভেঙে দেয়। আমি তৎক্ষণাৎ বিধায়কে ফোন করি এবং সমস্ত ব্যাপার জানাই। তিনি আমাকে বর্ধমান থানার আইসির কাছে আসতে বলেন এবং তিনি আইসিকে ফোন করে দেন। অপরদিকে যার বিরুদ্ধে এই অভিযোগ বর্ধমান শহরে ২১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শ্যামাপ্রসাদ ব্যানার্জি তিনি ক্যামেরার মুখোমুখি হয়ে জানান, আমি সকাল বেলা শুনেছি উনার বাড়িতে কিছু দুষ্কৃতী রাত্রিবেলা জানালা ইট দিয়ে জানাল কাঁচ ভেঙে দিয়েছেন এবং আপনাদের কাছেও এই কথা শুনলাম। গোটা বর্ধমান শহরে সিসি ক্যামেরায় মোড়া আছে এবং উনার বাড়ির কাছেও সিসি ক্যামেরা আছে।কিন্তু দেখুন আমি এইরকম নোংরা রাজনীতি করতে বা রাত্রিবেলা কারুর বাড়িতে যারা এই কাজটি করেছে তাদেরকে আমি ঘৃণা করি। তিনি আমার সহকর্মী এবং আমরা বর্ধমান বিশ্ববিদ্যালয়ে একসঙ্গে বহু কাজ করেছি।
ফের প্রকাশ্যে গোষ্ঠীদ্বন্দ্ব তৃণমূলের, অভিযোগের তীর বর্ধমান পৌরসভার ২১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শ্যামাপ্রসাদ ব্যানার্জি দিকে।












Leave a Reply