আবার ভারত বাংলাদেশ সীমান্ত এলাকা থেকে ৮৬টি নামী কোম্পানির মোবাইল ফোন উদ্ধার হল।

নিজস্ব সংবাদদাতা, মালদা:- আবার ভারত বাংলাদেশ সীমান্ত এলাকা থেকে ৮৬টি নামী কোম্পানির মোবাইল ফোন উদ্ধার হল।মালদা জেলার বৈষ্ণবনগর থানার কুম্ভীরা ফাঁড়ির আধিকারিক রাম সাহা গোপন সূত্রে খবর পেয়ে বাপচার খোসালপাড়া গ্রামের অভিযান চালায়।বাংলাদেশ সীমান্ত এলাকায় চোরাচালানকারী একটি দল এই মোবাইলগুলি পাচার করছিল। চোরাচালানকারীরা পুলিশের উপস্থিতি বুঝতে পেরে কারবারীদের হাতে থাকা ব্যাগটি ফেলে পালিয়ে যায়। তাতে পায়ের মোজা ও গেঞ্জির মধ্যে প্যাকিং অবস্থায় 86 টি বিভিন্ন কোম্পানির নামি দামি মোবাইল উদ্ধার হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *