অগ্নি মূল মাটির দাম নিয়ে বিপাকে মৃৎ শিল্পীরা।

জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ- মৃৎ শিল্পীদের মতে আগে যেখানে 7 হাজার টাকায় এক ভেন মাটি পাওয়া যেত এখন টা বেড়ে দাঁড়িয়েছে প্রায় 15 হাজার টাকা, ফলে বিপাকে পড়েছেন মৃৎ শিল্পীরা । কালী পুজোর আর হাতে গোনা তিনদিন বাকি, চারি দিকে তৈরী হচ্ছে মাকালির প্রতিমা কিন্তু সেই প্রতিমা তৈরী করতে ঘাম ছুটে যাচ্ছে মৃৎ শিল্পীদের। এই বিষয়ে এক জন মৃৎ শিল্পী জানান আগে 7 হাজার টাকায় এক ভেন মাটি পাওয়া যেত তাতে আমাদেরও ভালো লাভ হতো কিন্তু এখন মাটির দাম বেড়ে গিয়ে হয়েছে প্রায় ১৫ হাজার টাকা হয়ে গেছে, আমরা খুব সমস্যায় আছি কিন্তু কিছু করার নেই এভাবেই কাজ করতে হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *