মালদা-‌সল্টলেকে টেট পাশ চাকরীপার্থীদের ওপর পুলিশের নির্মম অত্যাচারের বিরদ্ধে বিক্ষোভ দেখাল বিজেপি।

মালদা, নিজস্ব সংবাদদাতাঃ- মালদা-‌সল্টলেকে টেট পাশ চাকরীপার্থীদের ওপর পুলিশের নির্মম অত্যাচারের বিরদ্ধে বিক্ষোভ দেখাল বিজেপি। রাজ্যের পাশাপাশি মালদা জেলাতেও চলে বিক্ষোভ কর্মসূচি। গোটা জেলায় ৪৮টি মণ্ডলে শুক্রবার বিকেল চারটে থেকে বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়। ইংরেজবাজার শহরের ফোয়ারা মোড়েও এদিন বিক্ষোভ কর্মসূচিতে বিজেপি নেতা, কর্মী, সমর্থকরা হাজির ছিলেন। মূলত টেট পাশ চাকরিপ্রার্থীদের চাররির দাবি এবং স্বৈরাচারী পুলিশের কঠোরতম শাস্তির দাবিতে বিক্ষোভ দেখান তাঁরা। পাশাপাশি মুখ্যমন্ত্রীর অপসারণের দাবি জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *