সোনার দোকানে দুঃসাহসিক ডাকাতি।

আবদুল হাই, বাঁকুড়াঃ ধনতেরাশের দিনেই দুঃসাহসিক ডাকাতির ঘটনায় চাঞ্চল্য এলাকায়। ঘটনাটি ঘটেছে বাঁকুড়া জেলার
গঙ্গাজলঘাটির এক স্বর্ণের দোকানে। জানাযায়,শুক্রবার গভীর রাত্রে চুরির ঘটনাটি ঘটে ৬০ নম্বর জাতীয় সড়কের ওপর গঙ্গাজলঘটিতে থাকা রূপম জুয়েলার্স নামক এক স্বর্ণের দোকানে। শনিবার সকাল নাগাদ ঘটনাটি নজরে আসে এলাকাবাসীর। দোকানে চুরির খবর পেয়ে ঘটনা স্থলে আসে দোকান মালিক।
আনুমানিক লক্ষাধিক টাকার জিনিস চুরি হয়েছে বলে দাবি দোকান মালিকের।
ঘটনা স্থলে গঙ্গাজলঘাটি থানার পুলিশ এলে, পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকে স্থানীয় ব্যবসায়িরসহ এলাকাবাসি।
তাদের অভিযোগ,ঢিল ছোড়া দূরত্ব থানা থাকা স্ব্ত্তেও কি করে চুরির ঘটনা ঘটে? তারা নিরাপত্তা বিষয়ে পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্নও তুলেছে। তবে দোকানের সিসিটিভি। এই সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখছে গঙ্গাজলঘাটি থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *