আবদুল হাই, বাঁকুড়াঃ- যাদের দু বেলা খাবার জোগাড় করতে হিমসিম খেতে হয় তার ওপর দীপাবলিতে নুতন বস্ত্র কি করে আসবে? এমতাবস্থায় সেই সমস্ত অসহায় হত দরিদ্র মানুষদের কথা চিন্তা করে এগিয়ে এল শ্রী শ্রী অনুকূল চন্দ্র সৎসঙ্গ।আজ রবিবার বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের বাঁধেরপাড় এলাকায় মমতা পালিতের ব্যবস্থাপনায় বিভিন্ন এলাকার বৃদ্ধ বৃদ্ধা কচিকাঁচা সহ মোট ১৫০ জন দুঃস্থ অসহায় মানুষদের হাতে শুভ দীপাবলিতে উপহার দেওয়া হয়।আর কয়েক ঘণ্টা পরই দীপাবলি উৎসব শুরু হবে আর তার আগেই নতুন বস্ত্র পেয়ে খুবই খুশি মা বোনেরা।
শুভ দীপাবলিতে দুঃস্থ অসহায় মানুষদের পাশে শ্রী শ্রী অনুকূল চন্দ্র সৎসঙ্গ।












Leave a Reply