
কলকাতা, নিজস্ব সংবাদদাতা:- আজ গিরিশ পার্ক থানায় সাংসদ অভিষেক ব্যানার্জী হাজিরা দিতে হাজির হলে বাইরে তখন প্রচুর সংখ্যক কালীঘাট পন্থী তৃণমূল কর্মী সমর্থকরা জমায়েত করেন। অভিযোগ ওঠে স্থানীয় বিজেপির কর্মীরা ওই আগত তৃণমূল কংগ্রেসের কর্মীদের উপর চড়াও হয়। চলে স্লোগান পাল্টা স্লোগান, ধস্তাধস্তি ও ব্যাপক মারধর। এতে অনেক তৃণমূল কংগ্রেস কর্মী আহত হন।ফলে বেশ কয়েক ঘন্টার জন্য এই গিরিশপার্ক থানা সংলগ্ন এন্টালি চত্বরে উত্তেজনা ছড়ায়। আহত তৃণমূল কংগ্রেসের কর্মীরা জানান বিজেপির কর্মী সমর্থক রা তাদের দিকে তেড়ে এসে আক্রমন ও মারধর করেন। অনেককে তারা তাড়াও করেন ও এর ফলে বেশ কয়েক জন আহত ও হন।












Leave a Reply