
আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা: ভয়াবহ অগ্নিকাণ্ড আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকের হ্যামিল্টগঞ্জ কালী পুজো মেলায়। শুক্রবার সকালে হঠাৎই মেলায় আগুন লাগে। মুহূর্তের মধ্যে সেই আগুন ছড়িয়ে পড়তে থাকে একের পর এক দোকানে। অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে যায় একাধিক দোকান। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা এখনও জানা যায়নি। খবর পেয়ে ঘটনাস্থলে হাসিমারা দমকল বিভাগের ইঞ্জিন এলেও, এখনও নিয়ন্ত্রণে আসেনি আগুন। এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে মেলায় আসা ব্যবসায়ীদের মধ্যে।












Leave a Reply