শিলিগুড়ি মহিলা থানার ব্যবস্থাপনায় আন্তর্জাতিক নারী দিবস পালন।

শিলিগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ- শিলিগুড়ি মহিলা থানার ব্যবস্থাপনায় এবং ১৮ নম্বর ওয়ার্ড স্থিত গুরুকুলের সহযোগিতায় এদিন আন্তর্জাতিক নারী দিবস পালন করা হলো। এদিন গুরুকুলের ছোট ছোট বাচ্চাদের নিয়ে নারী দিবস উপলক্ষে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি গুরুকুল থেকে শুরু হয়ে হাসমি চক হয়ে সেবক রোডের দিকে এগিয়ে যায় এবং হিলকার্ট রোড হয়ে গুরুকুলের দিকে ফিরে আসে। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলিগুড়ি মেট্রোপলিটন মহিলা থানার আইসি মমতাজ বেগম সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *