নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- রাস্তায় স্ল্যাব করাকে কেন্দ্র করে প্রতিবেশী পরিবারের সাথে বচসা, ঘটনায় একই পরিবারের আক্রান্ত তিন সদস্য। বিচার চেয়ে থানার দ্বারস্থ আক্রান্ত গোটা পরিবার। ঘটনাটি শান্তিপুর সুত্রাগড় অঞ্চলের ভাদুড়ি পাড়ার। ওই এলাকার বাসিন্দা রঞ্জিত চৌধুরীর দাবি, তার বাড়ির লাগোয়া রাস্তায় একটি স্ল্যাব তৈরি করছিলেন তিনি। প্রতিবেশী পরিবারের সদস্যরা বাধা দেয়, এবং সেই স্ল্যাব ভাঙ্গার চেষ্টা করে, এরই প্রতিবাদ করতে যান রঞ্জিত চৌধুরী ও তার পরিবার। অভিযোগ তখনই ওই প্রতিবেশী পরিবারের সদস্যরা তাদের উপর চড়াও হয়ে বেধড়ক মারধর শুরু করে। ইট দিয়ে মাথা ফাটিয়ে দেয় রঞ্জিত চৌধুরীর। এছাড়াও তার স্ত্রী এবং পুত্রকে বাঁশ দিয়ে বেধড়ক মারধর করে। তাদের দাবি, এর পরেই তারা শান্তিপুর হাসপাতালে গিয়ে প্রাথমিক চিকিৎসা করান, যদিও পরবর্তীতে শান্তিপুর থানার দ্বারস্থ হন আক্রান্ত তিনজনই। এরপর অভিযুক্ত প্রতিবেশী পরিবারের সদস্যদের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। আক্রান্ত রঞ্জিত চৌধুরীর দাবি, প্রতিবেশী পরিবারের ওই সদস্যরা যেভাবে হুমকি দিচ্ছে তার জেরে এখন তারা খুবই আতঙ্কের মধ্যে রয়েছেন। পুলিশ প্রশাসন যদি করা ব্যবস্থা গ্রহণ না করে তাহলে তারা চিন্তামুক্ত হতে পারছেন না।
একটি স্ল্যাব করাকে কেন্দ্র প্রতিবেশীর সাথে বচসা, ঘটনায় একই পরিবারের আক্রান্ত তিন সদস্য, এক ব্যক্তিকে ইট দিয়ে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ।












Leave a Reply