কোচবিহারে মিছিল করে মন্ত্রী উদয়ন গুহকে হুমকি দিল কামতাপুর প্রগ্রেসিভ পার্টি।

কোচবিহার, নিজস্ব সংবাদদাতাঃ- কোচবিহারে মিছিল করে মন্ত্রী উদয়ন গুহকে হুমকি দিল কামতাপুর প্রগ্রেসিভ পার্টি। রবিবার দুপুরের কোচবিহার শহরে কামতাপুর প্রগ্রেসিভ পার্টির তরফ থেকে বিরাট মিছিলের আয়োজন করা হয়। মূলত কামতাপুর আলাদা রাজ্য, কামতাপুরী ভাষাকে রাষ্ট্র স্বীকৃতি ছাড়াও একাধিক দাবিকে সামনে রেখে কোচবিহারের রাজপথে মিছিল করেন তারা। ওই মিছিল থেকেই উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ কে হুমকি দিতে শোনা গেল উপস্থিত কর্মী সমর্থকদের গলায় । এদিন উপস্থিত কর্মীরা স্লোগান দেন, ” উদয়ন গুহ গো ব্যাক। উদয়ন গুহ চামড়া তুলে নেব আমরা”। শুধু স্লোগানের মাধ্যমে হুমকি দেওয়াই নয় কোচবিহার শহরে মন্ত্রী উদয়ন গুহর কুশপুত্তুলিকা দাহ করেন কামতাপুর প্রগ্রেসিভ পার্টির কর্মী সমর্থকরা। সংগঠনের সাধারণ সম্পাদক উত্তম কুমার রায়, ঠ্যাং ভেঙে দেওয়ার কথা বলেছেন, রক্ত ঝরানোর কথা বলেছেন। সেই সাথে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশিথ প্রামাণিকের ওপর হামলা করে। তার ওপর হামলা মানে আমাদের জাতির উপর হামলা। এই ঘটনা আমরা প্রতিবাদ করছি। সেই সাথে উদয়ন গুহ কে হুঁশিয়ারি দিচ্ছি যদি উনি মুখ না সামলান পরবর্তীতে আমরা বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হব উনার বিরুদ্ধে। স্বাভাবিকভাবেই কামতাপুর প্রগ্রেসিভ পার্টির এই মিছিল কে কেন্দ্র করে কোচবিহারের রাজপথ উত্তাল রইল ছুটির দিনের দুপুরে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *