চাকুলিয়া পঞ্চায়েত সমিতিতে রাজনৈতিক পালাবদল, তৃণমূল ছেড়ে এনসিপিতে সভাপতি-সহ ১৬ সদস্য।

চাকুলিয়া, নিজস্ব সংবাদদাতা: উত্তর দিনাজপুর জেলার চাকুলিয়া পঞ্চায়েত সমিতিতে রাজনৈতিক পালাবদলের ঘটনা সামনে এল। পঞ্চায়েত সমিতির সভাপতি আনোয়ার আলম-সহ মোট ১৬ জন সদস্য তৃণমূল কংগ্রেস ছেড়ে এনসিপিতে যোগদান করেছেন বলে জানা গিয়েছে।

এই যোগদানের জেরে চাকুলিয়া পঞ্চায়েত সমিতির বোর্ড বর্তমানে এনসিপির দখলে চলে এসেছে বলে দাবি করা হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে উত্তর দিনাজপুরের রাজনৈতিক মহলে শুরু হয়েছে নতুন করে আলোচনা।

তবে এই দলবদলের ফলে পঞ্চায়েত সমিতির ক্ষমতার সমীকরণে কী ধরনের পরিবর্তন আসছে এবং প্রশাসনিকভাবে বোর্ডের অবস্থান কী হবে, তা নিয়ে নজর রয়েছে রাজনৈতিক মহলের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *