চা বাগান শ্রমিকদের নানান সমস্যা নিয়ে গেট মিটিং করা হল।

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- চা বাগান শ্রমিকদের নানান সমস্যা নিয়ে গেট মিটিং করা হল। সোমবার সকালে বিজেপির চা বাগান শ্রমিক সংগঠন ভারতীয় টি ওয়ার্কার্স ইউনিয়নের তরফে ওই গেট মিটিং করা হয়। ফালাকাটা ব্লকের তাসাটি চা বাগানের ফ্যাক্টরির ওই গেটের সামনে মিটিং করা হয়। জানা গিয়েছে, মূলত শ্রমিকদের নুন্যতম মজুরি বৃদ্ধি করতে হবে, জমির পাট্টা প্রদান সহ বিভিন্ন দাবি নিয়ে এদিনের গেট মিটিং হয় বলে জানা যায়। এদিনের ওই গেট মিটিং এ উপস্থিত ছিলেন, শ্রমিক নেতা আনন্দ মাহালি, মাহাদো উরাও, রাজেন মাহালি, জলসু পান্না প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *