আবদুল হাই,বাঁকুড়া:- ২০২২ সালে মার্চ মাসে পৌরসভা নির্বাচনে বিষ্ণুপুর পৌরসভা ১৯ টি আসনে তৃণমূল কংগ্রেস জয়লাভ করে ১৩ টি আসনে, নির্দল প্রার্থী জয়লাভ করে তিনটি আসনে, বিজেপি প্রার্থী জয়লাভ করে দুটি আসনে এবং কংগ্রেস জয়লাভ করে একটি আসনে, তৃণমূল সংখ্যাগরিষ্ঠ হওয়ায় পৌর বোর্ড গঠন করে তারা, এবং এই মার্চ মাসেই পৌরসভার চেয়ারম্যান পদে শপথ গ্রহণ করেন গৌতম গোস্বামী সহ অন্যান্য কাউন্সিলররা, এই মার্চ মাসেই তৃণমূল পরিচালিত বিষ্ণুপুর পৌরসভার নতুন পৌর বোর্ডের এক বছর পূর্ণ হল, যে কারণেই সারম্বরের সাথে বর্ষপূর্তি অনুষ্ঠান “উন্নয়নের পথে বিষ্ণুপুর পৌরসভা ফিরে দেখা এক বছর” অনুষ্ঠিত হলো । এই অনুষ্ঠানে মূলত এক বছরে পৌরসভার পক্ষ থেকে কি কি উন্নয়ন করা হয়েছে এবং আগামী দিনে কি কি উন্নয়ন করা হবে সেই সংক্রান্ত বিষয়গুলি তুলে ধরা হয় বিষ্ণুপুর পুরোবাসীর কাছে । এদিনের এই বর্ষপূর্তি অনুষ্ঠানে ভার্চুয়ালি উপস্থিত হয়েছিলেন বাঁকুড়া জেলার জেলা শাসক কে রাধিকা আইয়ার ।
“উন্নয়নের পথে বিষ্ণুপুর পৌরসভা ফিরে দেখা এক বছর” বর্ষপূর্তি অনুষ্ঠান ।












Leave a Reply