অসময়ের টানা বৃষ্টিতে জলমগ্ন সরষে খেত, ফসল নষ্টের আশঙ্কায় দুশ্চিন্তায় পুরাতন মালদার কৃষকরা।

মালদা, নিজস্ব সংবাদদাতা:— পুরাতন মালদার মুচিয়া এলাকায় কৃষিকাজে দেখা দিয়েছে বিপর্যয়ের আশঙ্কা। ধান চাষের ক্ষেত্রে তেমন কোনও ক্ষতির খবর না থাকলেও বড়সড় ক্ষতির মুখে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে সরষে চাষিদের মধ্যে। টানা দুই থেকে তিন দিনের বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছে এলাকার একাধিক সরষে খেত। ফলে নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে সরষে গাছের। স্থানীয় সরষে চাষিদের দাবি, এবছর সরষে চাষের মরশুমে অসময়ের এই বৃষ্টি তাঁদের দুশ্চিন্তা বাড়িয়ে দিয়েছে। জমিতে বৃষ্টির জল জমে থাকায় সরষে গাছের স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হচ্ছে। দীর্ঘক্ষণ গাছ জলের তলায় থাকলে গাছ নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। ইতিমধ্যেই বেশ কিছু জমিতে জল জমে থাকায় উদ্বেগ বাড়ছে কৃষকদের। চাষিদের আশঙ্কা, পরিস্থিতির দ্রুত উন্নতি না হলে সরষে উৎপাদনে বড়সড় প্রভাব পড়তে পারে। ফলে আর্থিক ক্ষতির মুখে পড়তে হতে পারে মুচিয়া এলাকার সরষে চাষিদের। অসময়ের বৃষ্টি তাঁদের সারা বছরের পরিশ্রমে কতটা প্রভাব ফেলে, এখন সেদিকেই তাকিয়ে রয়েছেন কৃষকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *