রানাঘাট চৌরঙ্গী মোড়ে ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের বীর বিপ্লবী শহীদ ভগৎ সিং, সুকদেব, রাজগুরু র আত্ম বলিদান দিবস উৎযাপিত হলো।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- আর এস পি র রানাঘাট লোকাল কমিটির ছাত্র যুব কর্মী দের উদ্যোগে বৃহস্পতিবার সকালে রানাঘাট চৌরঙ্গী মোড়ে ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের বীর বিপ্লবী শহীদ ভগৎ সিং, সুকদেব, রাজগুরু র আত্ম বলিদান দিবস উৎযাপিত হয়। সকাল ৯ টায় বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন আর, এস, পি জেলা সম্পাদক মন্ডলীর সদস্য সুবীর ভৌমিক সহ স্থানীয় নেতৃবৃন্দ।
এই দিন সুভাষ এভিনিউ নেতাজি মূর্তিতে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করে এসে রানাঘাট চৌরঙ্গী মোড়ে বীর শহীদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ছাত্র যুব কর্মীদের পক্ষে
মিঠুন ঘোষ, সুদীপ্ত দাস, বিক্রম দাশ সহ অনেকে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *