চাকদহ ব্লকে ৮টি অঞ্চল সভাপতি বদল।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- পঞ্চায়েত ভোট কে সামনে রেখে চাকদহ ব্লকে অঞ্চল দশ টি অঞ্চলের মধ‍্যে আট টি অঞ্চলের সভাপতি রদবদল করলেন রানাঘাট সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি দেবাশীষ গাঙ্গুলী।তিনি কল‍্যানী পার্টী অফিস থেকে এই ঘোষনা করেন।চাকদহ ব্লকে তৃণমুল কংগ্রেসের সভাপতি দিলীপ সরকার রেখে আট অঞ্চলের সভাপতি রদবদল করলেন। চাকদহ ব্লকের তাতলা-২ এবং শিলিন্দা -২ এর সভাপতি বদল হয়নি যা ছিল তারাই আছেন।বদল হলেন চাঁদুড়িয়া-১,রাউতাড়ি,ঘেঁটুগাছি,দেউলি,হিঙ্গনারা,শিলিন্দা-১,দুবড়া, এবং তাতলা-১ এই আট অঞ্চলের সভাপতি রা।চাঁদুড়িয়া -১ অঞ্চলের সভাপতি ছিলেন তীব্রজ‍্যোতি দাস তার জায়গায় এলেন সংগ্রাম গুহঠাকুরতা,রাউতাড়ি অঞ্চলে ছিলেন প্রনব কুমার দাস তার জায়গায় এলেন আকবর আলী মন্ডল,ঘেঁটুগাছী অঞ্চলে ছিলেন শিব শঙ্কর সরকার তার জায়গায় এলেন গোবিন্দ ঘোষ,দেউলি অঞ্চলে ছিলেন প্রবীর মজুমদার তার জায়গায় এলেন অমিত বিশ্বাস,হিঙ্গনারা অঞ্চলে ছিলেন প্রভাত বিশ্বাস তার জায়গায় এলেন গণেশ সরকার,শিলিন্দা-১ ছিলেন ইন্দ্রজিৎ বিশ্বাস তার জায়গায় এলেন উত্তম রায়,দুবড়া অঞ্চলে ছিলেন সন্তোষ দাস তার জায়গায় এলেন অসীম রঞ্জন ঘোষ তার জায়গায় এলেন শেকড় কুমার কর রদবদল হয়নি তাতলা-২ এবং শিলিন্দা-২ এর সভাপতি আগে যারা ছিলেন তাড়াই আছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *