রাতের অন্ধকারে একাধিক দোকানে আগুন লাগার ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য কোলাঘাট থানার খন্যাডিহি গ্রামের।

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- রাতের অন্ধকারে একাধিক দোকানে আগুন লাগার ঘটনাকে কেন্দ্র করে পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট থানার খন্যাডিহি গ্রামের বাজার এলাকায়, জানা গিয়েছে শুক্রবার রাত্রি রাত সাড়ে এগারোটা নাগাদ একাধিক দোকানে আগুন লাগে। প্রথমে একটি টেলারিং দোকান থেকে আগুন লাগে বলে অনুমান। এরপর পরপর ৮ টি দোকানে আগুন লেগে যায়। আরো সাত আটটি দোকান ক্ষতিগ্রস্ত হয়। প্রথমে গ্রামবাসীরা সেই আগুন নেভানোর কাজে হাত লাগায় পাশাপাশি খবর দেওয়া হয় দমকলকে, খবর পেয়ে দমকলের একটি ইঞ্জিন আসে। পরে আরো একটি দমকলের ইঞ্জিন আসে। তবে কি কারনে আগুন লাগে তা জানা না গেলেও প্রাথমিক অনুমান ইলেকট্রিক সর্টসার্কিটের ফলেই হতে পারে। বেশ কয়েকটি দোকানের মধ্যে একটি দোকানে বেশ কিছু আতস বাজিও মজুত ছিলো বলে অভিযোগ। গভীর রাত পর্যন্ত আগুন নেভানোর কাজ চলে। ঘটনা স্থলে আসে কোলাঘাট থানার পুলিশ। কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে অনুমান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *