পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- গ্রামবাসীদের শ্মশানে দাহ করতে দেওয়া হচ্ছে না। প্রতিবাদে শনিবার পথ অবরোধ করলো পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুরের গোনাড়া ভেড়ির গ্রামের বাসিন্দারা। তাদের অভিযোগ, পটাশপুর ১ নং ব্লকের গোনাড়াড়েড়ি গ্রামের প্রতিবেশী গ্রাম গোনাড়া গ্রামে তাদের দাহ করার জন্য শ্মশান রয়েছে। কিন্তু গোনাড়া গ্রামের বাসিন্দারা সেই শ্মশানে বেড়া দিয়ে বসতবাড়ি স্থাপন করছে। নিজেদের শ্মশান ফিরে পেতে, শনিবার এগরা বাজকুল রাজ্য সড়কের গোনাড়া এলাকার অবরোধ করে প্রতিবাদ করলো গোনাড়াভেড়ি গ্রামের বাসিন্দারা। অবরোধের জেরে দীর্ঘক্ষণ যান চলাচল স্তব্ধ হয়ে যায়। পটাশপুর থানায় পুলিশ এসে অবরোধ তোলার চেষ্টা করলেও ব্যর্থ হয়। পরে পটাশপুর থানায় বিশাল পুলিশ বাহিনী ঘটনা স্থলে গিয়ে সমস্যার সমাধানের আশ্বাস দিলে অবরোধকারীরা তাদের অবরোধ তুলে নেন।
পটাশপুরের গোনাড়া ভেড়ির গ্রামের শ্মশানে দাহ করতে দিচ্ছে না মৃতদেহ, রাস্তা অবরোধ করে বিক্ষোভ গ্রামবাসীদের,পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক।












Leave a Reply