স্ত্রী’র মর্যদা পেতে প্রেমিকের বাড়ির সামনে ধর্না প্রেমিকার।

নিজস্ব সংবাদদাতা, মালদাঃ- —স্ত্রী’র মর্যদা পেতে প্রেমিকের বাড়ির সামনে ধর্না প্রেমিকার।দীর্ঘ আনুমানিক তিন বছরের প্রেমের সম্পর্ক।বিয়ের দাবি করতেই বাড়ির সামনে পেয়ে প্রেমিকাকে ব্যাপক মারধরের অভিযোগ প্রেমিকের পরিবারের বিরুদ্ধে।ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছরিয়ে পরে মালদার মানিকচকের নাজিরপুর গ্রাম পঞ্চায়েতের লস্করপুর মুসলিম পাড়া এলাকায়।প্রেমিক গা ঢাকা দিয়েছে বলে দাবি প্রেমিকার।প্রেমিকের সাথেই থাকতে দাবি প্রেমিকার।ঘটনা সম্পর্কে জানা গেছে,লস্করপুরের মুসলিম পাড়া এলাকার যুবক রেহান মিয়া।পেশার পরিযায়ী শ্রমিক।ওই গ্রামের এক যুবতীর সাথে প্রায় তিন বছর ধরে প্রেমের সম্পর্ক বলে দাবি যুবতীর।প্রেমের সম্পর্কে বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়া,ফোন মারফত কথা বলা হত।বিগত মাসে ভিন রাজ্য থেকে বাড়ি ফিরেন প্রেমিক।তারপর থেকে ফোনে কোনরকম যোগাযোগ করতে পারছিলেন না।শেষমেষ বৃহস্পতিবার প্রেমিকের বাড়ি সামনে গেলে মারধর তারিয়ে দেওয়া হয় বলে অভিযোগ।শুক্রবার আবারো প্রেমিকার বাড়ির সামনে ছিলেন প্রেমিকা তাকে আবারো বেধরক মারধর করা হয়।এমনি অচৈতন্য অবস্থায় প্রেমিকের বাড়ির সামনে দীর্ঘ সময় ধরে পরে ছিল প্রেমিকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *