পঞ্চায়েত ভোটের মুখে শাসকদলের নেতার বিরুদ্ধে চাকরি পাইয়ে দেওয়ার নামে টাকা আত্মসাৎয়ের অভিযোগ,অভিযোগ জমা নন্দকুমার থানায়।

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- বর্তমানে তৃণমূল কংগ্রেসের নেতা ও তমলুক ঘাটাল সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাংকের চেয়ারম্যান গোপাল মাইতির নামে নন্দকুমার থানায় লক্ষ লক্ষ টাকার প্রতারণার অভিযোগ জমা হল। অভিযোগ জানাল নন্দকুমার থানার অন্তর্গত ভবানীচক গ্রামের মায়া রানী পাঁজা নামে এক মহিলা । অভিযোগ কারীনির দাবি তার মেয়ের সোনালী পাঁজাকে প্রথমে স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ ডি পরে তমলুক ঘাটাল সেন্টাল কো-অপারেটিভ ব্যাংকের গ্রুপ ডির কাজ পাইয়ে দেওয়ার নাম করে অভিযুক্ত গোপাল মাইতি মোট ১৬ লক্ষ টাকা আত্মসাৎ করেছে। টাকা দেওয়ার পর কোথাও কোন চাকরি হয়নি ফলে বারবার টাকা চাইতে গিয়েই হুমকির মুখে পড়তে হয়েছে তাকে । ফলে টাকা ফেরত চাইতে থানায় অভিযোগ জানান মায়া রানী পাঁজা। আর এই ঘটনার খবর ছড়িয়ে পড়তে যথেষ্ট শোরগোল পড়ে গিয়েছে গোটা এলাকায়। অন্যদিকে গোটা ঘটনার তদন্ত প্রক্রিয়া শুরু করেছে নন্দকুমার থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *