নিজস্ব সংবাদদাতা, মালদা:–লক্ষ টাকা দিয়েই পাওয়া যাবে তৃণমূলের টিকিট।এই অভিযোগ তুলে দল ছাড়লেন শাসকদল তৃণমূলের প্রধান ও উপপ্রধান।সোমবার দুপুরে যোগদান সভাটি অনুষ্ঠিত হয় মালদার মালতীপুরে বিজেপির নির্বাচনী কার্যালয়ে।প্রধান ও উপপ্রধানের সঙ্গে বিজেপিতে যোগ দিয়েছেন পাঁচ শতাধিক কর্মী বলে দাবি করা হয়েছে।মালদার মালতীপুর বিধানসভার গৌরহন্ড গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের প্রধান ডলি মণ্ডল ও উপপ্রধান পঞ্চানন দাস বিজেপিতে যোগ দিয়েছেন।
তৃণমূলে টিকিট পাওয়ার যাওয়ার গুণতে হবে লক্ষ লক্ষ টাকা।তৃমমূলের বিরুদ্ধে এই অভিযোগ তুলছেন প্রধান ও উপপ্রধান।
পঞ্চায়েত ভোটের প্রাক্কালে মনোনয়নের তৃতীয় দিনে এই যোগদান বিশাল প্রভাব পড়েছে মালতীপুর।কারন এই এলাকা জেলা তৃণমূল সভাপতির গড়।স্বভাবতই অস্বস্তিতে রয়েছে শাসকদল তৃণমূল।যদিও চাঁচল-২ নং ব্লক তৃণমূল কমিটির সাধারণ সম্পাদক আব্দুল হাই এর দাবি,তৃণমূলে স্বচ্ছভাবমূর্তির মানুষদের টিকিট দেওয়া হচ্ছে।টিকিট পাবেনা বলেই দল ছেড়েছেন তারা।বিজেপি টিকিটের প্রলোভন দেখিয়ে যোগদান করিয়ে ভোটের বাজার গরম করাচ্ছে।তাদের দলত্যাগে তৃণমূলে কোনো প্রভাব পড়বেনা।
লক্ষ টাকা দিয়েই পাওয়া যাবে তৃণমূলের টিকিট, অভিযোগ তুলে দল ছাড়লেন শাসকদল তৃণমূলের প্রধান ও উপপ্রধান।












Leave a Reply