সাইকেলের প্যাডেলে গোখরো সাপ,গ্ৰাউন্ড মেসিনে প্যাডেল কেটে উদ্ধার।

নিজস্ব সংবাদদাতা, বর্ধমানঃ আজ সাতসকালেই বাড়ির সাইকেলের প্যাডেলে আটকে পড়ে বিষধর গোখরো সাপ। এই ঘটনাটি ঘটেছে বর্ধমান জেলার ভাতার থানার বাসুদা গ্ৰামের কৌশিক চট্টোপাধ্যায় এর বাড়িতে।আজ সকাল সাতটা নাগাদ আচমকা চার ফুট উচ্চতার একটি গোখরো সাপ সাইকেলের প্যাডেলে আটকে যায়। এই ঘটনার ফলে বাড়ির লোকজনেরা ভয়ে তটস্থ হয়ে পড়ে। এরপর সাপটিকে গ্ৰাউন্ড মেসিনের সাহায্যে প্যাডেলটি কেটে জীবিত অবস্থায় সাপটিকে উদ্ধার করা হয়। প্রাথমিক চিকিৎসার পর সাপটিকে বাড়ির পাশের বাঁশ বাগানে ছেড়ে দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *