প্রকাশ কালি ঘোষাল, হাওড়া : – তিস্তর গ্রাম পঞ্চায়েত নির্বাচনে সবচেয়ে বড় হলো জেলা পরিষদ। আজ চতুর্থতম দিন নমিনেশন জমা দেওয়ার। এমনিতেই বিভিন্ন বিজয়ের পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতির মনোনয়নপত্রের জমা দিচ্ছেন বামফ্রন্টের কর্মীবৃন্দরা। হাওড়া জেলায় এখনো পর্যন্ত কোনো অফিসেকর ঘটনা না ঘটলেও শান্তিপূর্ণভাবে নমিনেশন জমা দিতে পারছে বিরোধীরা এমনই জানা যায়। তেমনি মঙ্গলবার গ্রাম পঞ্চায়েত নির্বাচনে হাওড়া জেলা পরিষদের আসনে বামফ্রন্ট প্রার্থীরা তাঁদের মনোনয়নপত্র জমা দিলেন এসডিও হাওড়া সদর অফিসে। পাশাপাশি, উলুবেড়িয়াতেও এসডিও অফিসে এদিন মনোনয়নপত্র জমা দেবেন বাম প্রার্থীরা। এদিন হাওড়া ময়দানে বিবেকানন্দের মূর্তির সামনে জমায়েত করে সেখান থেকে এসডিও অফিসে আসবেন বামফ্রন্টের প্রার্থীরা। অন্যদিকে, উলুবেড়িয়ায় গরুহাটা মাঠে জমায়েতের পর সেখান থেকে এসডিও অফিসে আসবেন বামফ্রন্টের প্রার্থীরা। হাওড়া জেলা বামফ্রন্টের আহ্বায়ক দিলীপ ঘোষ বলেন, হাওড়া সদরের ৫টি ব্লকে ১৫ জন প্রার্থী এবং উলুবেড়িয়ার ৯টি ব্লকে ২৭ জন প্রার্থী আজ জেলা পরিষদে মনোনয়ন জমা দিলেন। নমিনেশন জমা দেওয়ার দিন বাড়ানোর জন্য বিরোধীরা হাইকোর্টে যে দরবার করেছিল তা আজ মঙ্গলবার প্রকাশিত হলো। সূত্রের খবর নমিনেশন জমা দেওয়ার দিন নতুন করে বাড়ানো হয়নি। তবে শান্তিপূর্ণভাবে ভোট হওয়ার জন্য নির্বাচন কমিশন কে হাইকোর্ট বিশেষ কিছু নির্দেশ দেন। প্রয়োজনে নির্বাচন কমিশন কেন্দ্র বাহিনী মোতায়েন করতে পারেন এমন অভিমত জানান হাইকোর্ট। এখন দেখার মনোনয়ন জমা দেবার সময় পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় সংঘর্ষের আবহে নির্বাচন কমিশন রাজ্য পুলিশ দিয়ে ভোট করান নাকি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করে ভোট করান সেই দিকে তাকিয়ে আপামর শান্তিপ্রিয় পশ্চিমবঙ্গবাসী ।
পঞ্চায়েত নির্বাচনে বামফ্রন্ট প্রার্থীরা জেলা পরিষদ আসনে এসডিও অফিসে মনোনয়নপত্র জমা দিলেন।












Leave a Reply