পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পূর্ব মেদিনীপুর জেলার সদর শহর তমলুক এই তমলুক শহর থেকে ওষুধ বাসে করে অন্যত্র তুলে নিয়ে যাওয়ার জন্য বাসস্ট্যান্ডে রাখা হতো, কিন্তু বিগত কয়েক দিন ধরেই ওষুধের বাক্স চুরি যাওয়ার ঘটনা ঘটছিল ওই স্থান থেকে, প্রতিদিনের মতো বুধবার দিন সকালে তমলুক শহরের হাসপাতাল মোড় বাস স্ট্যান্ডে মেছেদা গামী বাসের ওষুধের বাক্স তোলার জন্য এক ভ্যান চালক ওষুধ গুলি নামিয়ে পাশের দোকানে চা খাচ্ছিল হঠাৎই সেই সময় লক্ষ্য করে একজন দুটি ওষুধের বাক্স টোটো তে তুলছে তাকে জিজ্ঞাসা করায় তিনি জানান ওই ওষুধ গুলি মানিকতলা নিয়ে যাবে। তৎক্ষণাত ভ্যান চালক ওই ব্যক্তিকে ধরে হাসপাতাল মোড়ে একটি পোস্টারে বেঁধে রাখে। তবে ওই ব্যক্তির নাম ও ঠিকানা এখনও পর্যন্ত জানা যায়নি। এর আগেও এই হাসপাতাল মোড়ে ওষুধের বাক্স চুরির ঘটনা একাধিক বার ঘটায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে তমলুক থানার পুলিশ গিয়ে ওই ব্যক্তিকে আটক করে, পাশাপাশি গোটা ঘটনার তদন্ত প্রক্রিয়া শুরু করে পুলিশ।
ঔষধের বাক্স চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়লো চোর, বাঁধা হলো পোস্টারে, চাঞ্চল্য তমলুক শহরের হাসপাতাল মোড়ে।












Leave a Reply