পঞ্চায়েত নির্বাচনে টিকিট না পাওয়ায় হুমকি তৃণমূল কর্মীর।

দুবরাজপুর, সেখ ওলি মহম্মদঃ- গতকাল থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা মনোনয়ন পত্র দাখিল করতে শুরু করেছেন। আর বহু তৃণমূল কর্মী পঞ্চায়েত নির্বাচনের টিকিট না পাওয়ায় ক্ষুব্ধ। এমনই চিত্র ধরা পড়ল বীরভূম জেলার দুবরাজপুরে। আজ দুবরাজপুর ব্লকে মনোনয়ন পত্র জমা দিতে এসে ক্ষোভ প্রকাশ করেন দুবরাজপুর ব্লক তৃণমূল কংগ্রেসের কর্মী তথা হেতমপুর কৃষ্ণ চন্দ্র কলেজের প্রাক্তন এ.জি.এস রাকেশ খান। তিনি দলের কর্মীদের উদ্দেশ্যে জানান, পঞ্চায়েত চালাতে দেব না। যাঁরা তৃণমূল দল করছে তাঁদের বলব সংগঠন করো না। এখন নেতাদের পা চাটলে বড় নেতা হবে। উল্লেখ্য, দুবরাজপুর ব্লক তৃণমূল কংগ্রেসের অপসারিত সভাপতি ভোলানাথ মিত্রের অনুগামী হওয়ায় তাঁকে টিকিট দেওয়া হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *