বর্ধমান এক নম্বর ব্লকে তৃণমূল কংগ্রেসের নমিনেশন দাখিল।

পূর্ব বর্ধমান, রামকৃষ্ণ চক্রবর্তীঃ- দীর্ঘ টালবাহানার পর গতকাল ঘোষণা করা হয় পূর্ব বর্ধমান জেলার তৃণমূল কংগ্রেসের গ্রাম পঞ্চায়েত,পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদের প্রার্থী তালিকা। তালিকা ঘোষণা হওয়ার পরপরই বিভিন্ন জায়গায় শুরু হয় তৃণমূল কংগ্রেস প্রার্থীদের নমিনেশন দাখিল। সেই মর্মেই আজ বর্ধমান এক নম্বর ব্লকে তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতি প্রার্থীরা নমিনেশন দাখিল করলেন। ব্যান্ড বাজিয়ে মিছিল করে তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা নমিনেশন পত্র দাখিল করতে যান। করা পুলিশি নজরদারির মধ্যে বর্ধমান এক নম্বর ব্লকে নমিনেশন জমা নেওয়া চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *