পূর্ব বর্ধমান, রামকৃষ্ণ চক্রবর্তীঃ- তৃণমূল কংগ্রেসের মনোয়নপত্রের শেষদিনে বৃহস্পতিবার পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শম্পা ধারা রায়না ২ ব্লকে হয়ে প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিলেন পূর্ব বর্ধমান জেলা শাসককের। দপ্তরের এস ডিও উত্তর এর কাছে।তখনি দপ্তরে ঢুকে
বর্ধমানের ১৮নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রদিপ রহমানের নেতৃত্বে দলীয় কর্মীরা হাতে দলীয় পতাকা ও শ্লোগান দিতে থাকে!এখানেই প্রশ্ন হাইকোর্টের নির্দেশে ১৪৪ধারা জারি অমান্য করে কি করে নমিনেশন জমা দিলেন তারা?তার সঙ্গে আরো বিভিন্ন ব্লকের তৃণমূলের প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিলেন, যেখানে উপস্থিত ছিলেন বর্ধমান দক্ষিণের বিধায়ক তথা পূর্ব বর্ধমান জেলার আহ্বায়ক খোকন দাস, উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ইকা নার্গিস বেগম সহ অন্যান্য নেতৃত্বগণ।
এদিন মোট জেলা পরিষদের ৬৬ টি আসনে মনোয়নপত্র জমা পড়লো।
বর্ধমান দক্ষিণের বিধায়ক তথা পূর্ব বর্ধমান জেলার আহ্বায়ক খোকন দাস,জানান রাজ্যের নির্দেশ মোতাবেক বিরোধীরা অবাধে মনোয়নপত্র জমা করেছেন,কার্যত শান্তিপূর্ণ ভাবে তাঁরা সমস্ত ব্লক স্তরের নিরাপত্তার সঙ্গে দাখিল করেছেন মনোয়নপত্র।
এবার পঞ্চায়েত ভোটে যখন তৃণমূল কংগ্রেসের জয় হবে তখন বিরোধীরা বলবে তাদের উপর সন্ত্রাস চালিয়ে জিতেছে,যাইহোক তাদের কাজই হলো কুৎসা করা।এই বিষয়ে বিজেপি নেতা সুধির রজ্ঞন সাউ তৃনমূলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন ।জেলাপরিষদের প্রাক্তন সভাধিপতি তথা রায়নার বিধায়ীকা সম্পা ধারা এবিষয়ে বলেন যারা বিভিন্ন ভাবে কথা বলছে তাদেরকে গেটেই আটকে দেওয়া হয়েছে ভিতরে প্রবেশ করতে দেওয়া হয়নি।
বিধায়ক খোকন দাস ও রায়নার বিধায়ীকা তথা জেলাপরিষদের সভাধিপতি শম্পা ধারার উপস্থিতিতে তৃনমূলের ৬৬জন প্রার্থীদের মনোনয়নপত্র জমা বর্ধমানে।












Leave a Reply