চলছে মনোনয়নপত্র জমা দেওয়ার প্রক্রিয়া, পরিদর্শনে তৃণমূল বিধায়ক, পরিদর্শনে এসে বিরোধীদের খোঁচা বিধায়কের।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- চলছে মনোনয়নপত্র জমা দেওয়ার প্রক্রিয়া, পরিদর্শনে তৃণমূল বিধায়ক, পরিদর্শনে এসে বিরোধীদের খোঁচা বিধায়কের। আজ মনোনয়নপত্র জমা দেওয়ার ষষ্ঠ দিন, নদীয়া জেলার বিভিন্ন ব্লক আধিকারিক দপ্তরের পাশাপাশি শান্তিপুর ব্লক আধিকারিক দপ্তরে চলছে মনোনয়নপত্র জমা দেওয়ার প্রক্রিয়া। অন্যান্য দিনের মতোই আজও রয়েছে ১৪৪ ধারা জারি, সেই মতো পুলিশের কড়া নজর দাঁড়িও চলছে জোর কদমে। যারা ১৪৪ ধারাকে অমান্য করে জমায়েত করছে তাদের হটিয়ে দিচ্ছে পুলিশ। এক প্রকার কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে চলছে মনোনয়নপত্র জমা দেওয়ার প্রক্রিয়া। বেলা বাড়তেই পরিদর্শনে আসেন শান্তিপুরের তৃণমূল বিধায়ক ব্রজ কিশোর গোস্বামী এরপর প্রার্থী সহ কর্মী সমর্থকদের সাথে কথা বলেন তিনি। পাশাপাশি সৌজন্য সাক্ষাৎ করেন ব্লক আধিকারিকের সাথে। এরপরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিরোধীদের খোঁচা দিতে ছাড়লেন না বিধায়ক, তিনি বলেন ২০১৮ সালে পঞ্চায়েত নির্বাচনে বিরোধীতা প্রশ্ন তুলেছিল তাদেরকে নাকি মনোনয়নপত্র জমা দিতে বাধা দেওয়া হয়। তাই ২০২৩ এর পঞ্চায়েত নির্বাচনে বিরোধীরা যাতে আগেভাগে মনোনয়নপত্র জমা দিতে পারে সেই সুযোগ দেওয়া হয়েছে। যদিও পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের কোনো প্রতিপক্ষ নেই বলে দাবি করেন বিধায়ক। বিধায়কের দাবি, পঞ্চায়েত ভোট অবাধ এবং সুষ্ঠুভাবে হবে আর শূন্য হবে বিরোধীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *