সম্পত্তির লোভে এক ব্যক্তিকে খুনের অভিযোগ উঠল তারই স্ত্রী, মেয়ে ও হবু জামাই সহ পরিবারের পাঁচ জনের বিরুদ্ধে।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:-  বালিশ চাপা দিয়ে এক ব্যক্তিকে খুন করে কবর দেওয়ার অভিযোগ তার পরিবারের বিরুদ্ধে। কবর থেকে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায় পুলিশ। নদিয়া নাকাশিপাড়া থানার ধর্মদা এলাকার ঘটনা। মেয়ে সহ তিনজনকে গ্রেফতার করে তদন্ত শুরু করেছে পুলিশ।সম্পত্তির লোভে এক ব্যক্তিকে খুনের অভিযোগ উঠল তারই স্ত্রী, মেয়ে ও হবু জামাই সহ পরিবারের পাঁচ জনের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে নদিয়া নাকাশিপাড়া ধর্মদা পঞ্চায়েত অঞ্চলের কিনোপোতা গ্রামে ।গত বুধবার সকালে ঘুম থেকে উঠে বাড়ির লোকজন দেখেন সাহান শেখের নিথর মৃতদেহ মাটিতে পড়ে। এই ঘটনার পর গোটা পরিবার কান্নায় ভেঙে পড়ে। মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়তেই ছুটে আসে প্রতিবেশীরা। পরিবারে তরফ থেকে শ্বাসকষ্টে মৃত্যুর কথা জানানো হয়। এরপর তড়িঘড়ি মৃতদেহ স্থানীয় একটি গোরস্থানে সমাধিস্ত করা হয়। মৃত্যুর এই বিষয়টি নিয়ে সন্দেহ হয় পরিবারের কয়েকজন সদস্যের। তারপর তারা বিষয়টি অনুসন্ধান করে জানতে পারে রাত্রে বাড়িতে আসা-যাওয়া করতেন হবু জামাই লোকমান শেখ। প্রাথমিক পর্যায়ে হবু জামাই এর উপর সন্দেহ হয় পরিবারের সদস্যদের। সময় পেরোতেই সেই সন্দেহ পরিষ্কার হয়ে ওঠে পরিবারের কাছে এবং জানতে পারেন এই ঘটনার সঙ্গে যুক্ত রয়েছেন তার মেয়ে এবং তার স্ত্রী। ঘটনা সত্যতা ছড়িয়ে পড়তেই এলাকায় চাঞ্চল্য ছড়ায়।এরপর খবর দেওয়া হয় নাকাশীপাড়া থানায়, এবং লিখিত অভিযোগ করা হয় পরিবারের তরফ থেকে। লিখিত অভিযোগের ভিত্তিতে আদালতের কাছে অনুমতি নিয়ে তদন্তের স্বার্থে ওই মৃত ব্যক্তির দেহ কবর থেকে তোলা হয় ময়না তদন্তের জন্য। গোটা ঘটনার তদন্তে নেমেছে নাকাশিপাড়ার থানার পুলিশ। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরে মৃত্যুর রহস্য পরিষ্কার হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *