মুক্তিনগর গ্রামে বজ্রাঘাতে মৃত্যু হল বাদামচাষীর।

দুবরাজপুর, সেখ ওলি মহম্মদঃ- আজ দুপুরে মাঠে কাজ করার সময় বিপ্লব সূত্রধর নামে এক ব্যক্তির বজ্রাঘাতে মৃত্যু হয়। মৃত ব্যক্তির বয়স ৫২ বছর। তাঁর বাড়ি খয়রাশোল থানার পাঁচড়া পঞ্চায়েতের মুক্তিনগর গ্রামে। জানা যায়, বিপ্লব সূত্রধর মাঠে বাদাম তুলে শ্রমিকদের বেতন দিচ্ছিলেন। মেঘ দেখে সবাই বাড়ি ফিরলেও ফিরতে পারেন নি বিপ্লব সূত্রধর। তখন হঠাৎই ঝড় বৃষ্টি শুরু হয়। ফলে বজ্রাঘাতে মৃত্যু হয় বিপ্লব সূত্রধরের। তড়িঘড়ি তাঁকে দুবরাজপুরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষনা করেন। মৃতদেহটি ময়না তদন্তের জন্য সিউড়ি সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে দুবরাজপুরে উপস্থিত ছিলেন দুবরাজপুর বিধানসভার বিধায়ক অনুপ কুমার সাহা। তিনি জানান, এটা অত্যন্ত দুঃখজনক ঘটনা। তবে তাঁর পরিবারের প্রতি সমবেদনা রইলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *