BJP র বোর্ড গঠনের আগে অঞ্চলের বিভিন্ন নথি পোড়ানোর অভিযোগ,অভিযোগ অস্বীকার তৃণমূলের,বোর্ড গঠনের পর অঞ্চলের ঢোকার আগে গঙ্গাজল ছিটিয়ে শুদ্ধিকরণ বিজেপি জয়ী প্রার্থীরা,শোরগোল পাঁশকুড়ার কেশাপাটে ।

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়ার কেশাপাট অঞ্চল দখল করলো বিজেপি,শুক্রবার ছিল বোর্ড গঠন হয় কিন্তু দেখা যায় বোর্ড গঠনের আগে অঞ্চলের পেছনে অঞ্চলের বিভিন্ন নথিপুত্র আগুনে পুড়ানোর হয়। সেখানে দেখা যায় একাধিক গুরুত্বপূর্ণ নথি পুরনো হয়ে রয়েছে। আজ বোর্ড গঠনের আগে এমনই ছবি ধরা পড়ে কেশাপাট অঞ্চলের পেছনে। বিজেপি জয়ী প্রার্থীরা অভিযোগ করেন যে আমরা বোর্ড গঠন করছি সেজন্যই দুর্নীতি ঢাকতে সমস্ত নথি পুড়িয়েছে। যদিও তৃণমূল কংগ্রেস অস্বীকার করেছে।বিজেপি বোর্ড গঠন করার পর গঙ্গাজল ছিটিয়ে শুদ্ধিকরণ করে অঞ্চল অফিসে প্রবেশ করেন জয়ী বিজেপির প্রধান উপ প্রধান সহ সমস্ত জয়ী প্রার্থী,কোন দিকে এই ঘটনাকে ঘিরে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে গোটা এলাকায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *