জলপাইগুড়ির পানডাপাড়া কালীবাড়িতে অবস্থিত ক্ষুদিরাম বসুর মূর্তিতে মাল্যদান করে দিনটি পালন।

জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ-আজ অর্থাৎ ১১ ই আগস্ট শহীদ ক্ষুদিরাম বসুর আত্ম বলিদান দিবস। সেই দিবসটিকে সামনে রেখে সারা দেশের সাথে দিনটি উদযাপন করা হচ্ছে? জলপাইগুড়ি থেকেও দিনটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হচ্ছে জলপাইগুড়ির পানডাপাড়া কালীবাড়িতে অবস্থিত ক্ষুদিরাম বসুর পূর্ণবায়ক মূর্তিতে। মাল্যদান করে দিনটি সূচনা করা হয়। মাল্যদান করেন দানপন্থী ও বামপন্থী ছাত্র যুব সংগঠন। ১৯০৮ সালের ১১ই আগস্ট আজকের এই দিনটিতে ক্ষুদিরাম বসু দেশকে স্বাধীন করার জন্য ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করেছিলেন।শেষে নিজের ইচ্ছায় আত্মসমর্পণ করে ফাঁসির মঞ্চে প্রাণ দেয়। সেই দিনটিকেই শহীদ দিবস বা আত্ম বলিদান দিবস হিসেবে পালন করা হয়। তাই আজকের দিনে বিভিন্ন ধরনের কর্মসূচিরও আয়োজন করা হয়েছে এখানে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *