নিজস্ব সংবাদদাতা, মালদাঃ- গত কয়েকদিন মুসলধার বৃষ্টির কারণে বামনগোলা ব্লকের বিভিন্ন এলাকায় বন্যার পরিস্থিতি। সেই পরিপ্রেক্ষিতে ঘরছাড়া হয়ে রয়েছেন প্রায় ২০ টি গ্রাম।তার মধ্যেয় বাঙালির দুর্গাপূজা হাতে গোনার কয়েক দিন।বামনগোলা ব্লকের খুটাদহ সার্বজনীন দুর্গাপূজা কমিটি বাজেটে কমানোর সিদ্ধান্ত নিয়েছে।এই পুজোর টাকা দিয়ে অসহায় সাধারণ মানুষের মধ্যে বস্ত্র বিতরণ করবেন সহ বিভিন্ন এলাকার সাধারণ মানুষে অসহায় পরিবারের পাশে দাঁড়াবেন।
। এই পূজা এ বছর ৬৪টি তম পদার্পণ করল। এ বিষয়ে পুজো কমিটির উদ্যোতা বলেন তারা পূজা উপলক্ষে সরকারি যে অনুদান পাবেন ৭০ হাজার টাকা সেই অনুদান সাধারণ মানুষদের মধ্যে২০ হাজার টাকা বস্ত্র সহ বিভিন্ন সামগ্রিক দিয়ে সাহায্য করবেন । এই পুজো ঘিরে রয়েছে, বহু রহস্য ১৯৬২ সাল থেকে বাংলাদেশে তারকাঁটা ও পারে এই দূর্গা পূজা শুরু হয় । সেই সময় তারকাঁটা ছিল না। তখন থেকেই এপারে ও ওপার বাংলার লোক মিলে মিশে পুজা করতেন।তাঁরকাটা পড়ে যাওয়ার পরেই কান্নায় ভেঙে পড়েন কুটাদাহ এলাকার বাসিন্দারা পরে সেই পুজো কমিটির পূজা মন্ডপ সরিয়ে নিয়েছে তার কাটার এপারে।কিন্তু এখনো এপারে মন্দির করার পরে তারা তাদের রীতি মেনে নেই তারকাটা ওই পারে থাকা মন্দিরে পুজো দিয়ে সে পুজো শুরু হয়। এই পূজাতে বিভিন্ন নিয়ম মেনে তারকাটা ভেতরে থাকা মন্দিরে ষষ্ঠীর দিন পুজো দিয়ে সেই ঘট নিয়ে সহায় এই তারকাটা পারে মন্দিরে এই পূজোতে বিডিআর ও বিএসএফ সকলের সহযোগিতা করেন এই পুজোতে । বিভিন্ন রীতি মেনে সাত রকম দই, সাত রকম সবজি বিভিন্ন মন্দির থেকে প্রসাদ নিয়ে আসা প্রায় এলাকার ১০ থেকে ১২ টি গ্রাম একত্রিত হয়।এই পুজোতে যেসব ছেলে মেয়ে আর্থিক অবস্থা খারাপ থাকায় পড়াশোনা করতে পারে না।এলাকার মধ্যে তিনজন কে বেছে নেওয়া হয়। সেই তিনটি বাচ্চার পড়াশোনার দায়িত্ব নেওয়া হয়।তাই প্রতিবছরের রীতি মেনেই এ বছর বন্যা পরিস্থিতিতে এবারে পূজোর বাজেট কমিয়ে সাধারণ মানুষের জন্য বস্ত্র বিতরণ করা সিদ্ধান্ত নিয়েছেন পুজো কমিটি বন্যায় কবলিত সাধারণ মানুষদের মধ্যে বস্ত্র বিতরণ করবেন।











Leave a Reply