
মালদা, নিজস্ব সংবাদদাতা:—– আচমকাই ঝড়ের দাপট, সঙ্গে প্রবল শিলাবৃষ্টি! মালদার হবিবপুরে সাদা বরফের চাদরে ঢাকল রাস্তাঘাট, ব্যাপক ক্ষতির আশঙ্কা ধানচাষে। বুধবার বিকেলে আচমকাই প্রকৃতির রুদ্ররূপের সাক্ষী থাকল মালদার হবিবপুর ব্লক।বাদ পড়ল না ঐতিহাসিক মানিকোড়া মেলা। মানিকোড়া কালী মেলা ভয়াবহ বৃষ্টির ফলে চারটি বড় লাইটিং গেট খুলে পড়ে গেছে,রাস্তা বন্ধ হয়ে গেছে।
এদিকে বৃহস্পতিবার ই দুপুরে এলাকায় ক্ষতিগ্রস্ত এলাকা প্রদর্শন করতে যান রাজ্যের সেচ ও আদিবাসী উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী জুয়েল মুর্মু সাথে ছেলের মালদা জেলা পরিষদের সভাধিপতি দিপালী বালা হবিবপুর ব্লক কৃষি দপ্তরের আধিকারিক মোঃ আনারুল ইসলাম বৈদ্যপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান ববিতা ভৌমিক মূলত হবিবপুর ব্লকের বৈদ্যপুর জাজইল ও আকতল গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ কৃষি জমি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে তার সাথে ঘরবাড়ি। শিলাবৃষ্টির দাপটে ৬০০০ হেক্টর আমন ধানের ক্ষতিগ্রস্ত হয়েছে। হবিবপুর ব্লক এ ২৬ হাজার ৬০০হেক্টর জমিতে ধান চাষ হয় সেই ক্ষেত্রেই ৬০০০ হেক্টর জমিতে আমন ধান ক্ষতিগ্রস্ত হয়েছে l বহু বাড়ির টিনের চালাও ফুটা হয়ে গিয়েছেl এরকম পরিস্থিতিতে কৃষকদের মাথায় হাত অনেক কৃষকরা তাদের ঋণ নিয়ে জমি চাষ করেছিল সে ক্ষেত্রে ধানে এত ক্ষতি সেক্ষেত্রে কৃষকরা কি করে ঋণ শোধ করবে সেটাই এখন প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। যদিও এই ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়িয়েছে সরকার ইতি মধ্যেই রাজ্য সরকারের সেচ ও আদিবাসী উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী জুয়েল মুর্মু হবিবপুর ব্লক প্রশাসন তার সাথে কৃষকদের সাথে কথা বলেন প্রতিমন্ত্রী জুয়েল মুরমু আশ্বাস দেন যে সমস্ত রিপোর্ট তিনি সরকারের কাছে জানাবেন মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কেও জানাবেন
প্রবল ঝড়ের সঙ্গে আছড়ে পড়ল শিলাবৃষ্টি। মুহূর্তের মধ্যেই শিলের সাদা আস্তরণে ঢেকে গেল পথঘাট, আর এই দুর্যোগে ব্যাপক ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে কৃষিকাজে।এদিন বিকেলে হবিবপুর ব্লকের বৈদ্যপুর ও জাজইল অঞ্চলের বিস্তীর্ণ এলাকায় হঠাৎ করেই শুরু হয় ঝড়ের তাণ্ডব। প্রথমে প্রচণ্ড বেগে ঝড় ওঠে, এরপর ঝড়ের সঙ্গে শুরু হয় প্রবল বৃষ্টি। কিছুক্ষণের মধ্যেই বৃষ্টির সঙ্গে নামতে থাকে বড় বড় শিল। শিলাবৃষ্টির তীব্রতায় রাস্তাঘাট ও আশপাশের এলাকা সাদা আস্তরণে ঢেকে যায়। আচমকা আবহাওয়ার এই পরিবর্তনে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকাজুড়ে।ঝড় ও শিলাবৃষ্টির জেরে একদিকে যেমন তাপমাত্রার পারদ অনেকটাই নেমে আসে, অন্যদিকে কৃষিজমিতে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে। বিশেষ করে ধানচাষের উপর এই প্রাকৃতিক দুর্যোগের বড়সড় প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করছেন কৃষকরা। বহু জমির ফসল ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।যদিও এখনও পর্যন্ত প্রকৃত ক্ষয়ক্ষতির সম্পূর্ণ হিসাব পাওয়া যায়নি। তবে আচমকা এই ঝড় ও শিলাবৃষ্টিতে হবিবপুরের কৃষকদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে। এখন ক্ষতিগ্রস্ত কৃষিজমির প্রকৃত পরিস্থিতি কতটা ভয়াবহ, সেদিকেই নজর রয়েছে এলাকার বাসিন্দাদের।












Leave a Reply