সন্ধিপুর হাইস্কুলে প্রতিবন্ধীদের স্বাস্থ্য শিবিরের আয়োজন, পরিদর্শন করলেন বিধায়ক।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- মঙ্গলবার পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা এক নম্বর ব্লকের ২ নম্বর সন্ধিপুর গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে সন্ধিপুর হাই স্কুলে প্রতিবন্ধীদের স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়, এই দিন বেলা বারোটা নাগাদ ওই স্বাস্থ্য শিবির পরিদর্শন করলেন গড়বেতা বিধানসভা কেন্দ্রের বিধায়ক উত্তরা সিংহ হাজরা,এছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় বিশিষ্ট সমাজসেবী তথা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সেবাবব্রত ঘোষ, গ্রাম পঞ্চায়েতের প্রধান আশরাফ গায়েন সহ অন্যান্য প্রশাসনিক ব্যক্তিবর্গ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *