অযোধ্যায় রাম মন্দির প্রতিষ্ঠাতা কে কেন্দ্র করে বালুরঘাট তথা দক্ষিণ দিনাজপুরের হনুমান মন্দিরে যথেষ্ট তৎপরতা শুরু হয়েছে।

দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- অযোধ্যায় রাম মন্দির প্রতিষ্ঠাতা কে কেন্দ্র করে বালুরঘাট তথা দক্ষিণ দিনাজপুরের হনুমান মন্দিরে যথেষ্ট তৎপরতা শুরু হয়েছে। বালুরঘাট, গঙ্গারামপুর সহ জেলার ৮ টি ব্লকেই হনুমান মন্দিরগুলিতে পুজো পাঠের আয়োজন করা হয়েছে। ইতিমধ্যেই কিছুদিন আগে বালুরঘাট এবং গঙ্গারামপুর এর হনুমান মন্দির গুলি থেকে অর্থ সংগ্রহ করে তা রাম মন্দির নির্মাণের কাজে পাঠানো হয়েছে। অযোধ্যার রাম মন্দির থেকে জলের কলস জেলার বিভিন্ন রাম মন্দির এবং হনুমান মন্দিরে এসে পৌঁছেছিল। জানা গেছে 22 জানুয়ারি জেলার হনুমান মন্দির এবং রাম মন্দিরগুলিতে যাগ-যজ্ঞ এবং পূজা পাঠের আয়োজন করা হয়েছে। সাধারণত চৈত্র মাসের রামনবমী তিথিতে এবং ভাদ্র মাসে কৃষ্ণ জন্মাষ্টমী তিথিতে এই মন্দিরগুলিতে পুজো পাঠের আয়োজন করা হয। আগামী ২২ তারিখ জেলার রাম মন্দির এবং হনুমান মন্দিরগুলিতে যাগ যজ্ঞের আয়োজন করা হয়েছে। এইজন্য মন্দির কমিটিগুলির পক্ষ থেকে প্রচারের ব্যাপক ব্যবস্থা করা হয়েছে। হনুমান মন্দিরের পূজারী দুর্গাকান্ত পাঠক জানালেন ২২ জানুয়ারি রাম মন্দির প্রতিষ্ঠাতা কে কেন্দ্র করে জেলার হনুমান মন্দির গুলিতে যাগযজ্ঞের আয়োজন করা হয়েছে। ওই বিশেষ দিনে প্রচুর ভক্ত সমাগম ভাবে বলে আশা করা হচ্ছে। ঐদিন উপস্থিত ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হবে বলে হনুমান মন্দির এর ভক্ত নারায়ণ কামেত বলেন। জেলার আটটি ব্লকেই মন্দির কমিটির পক্ষ থেকে তার জন্য বিশেষ জোর দেওয়া হচ্ছে। ওই সমস্ত ব্লক থেকে যাতে বিপুল পরিমাণে লোকজন হনুমান মন্দিরগুলিতে আসতে পারে তার জন্য প্রচার করা হচ্ছে। প্রচারের মাধ্যম হিসেবে মাইকে করে ভক্তদের মধ্যে পৌঁছে যাওয়া হচ্ছে। আশা করা হচ্ছে ওই বিশেষ দিনে জেলার ভক্তগণ হনুমান মন্দিরগুলিতে ভিড় জমাবেন। মন্দির কমিটি গুলি উপস্থিত ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করবেন।
বাইট দুর্গাকান্ত পাঠক মন্দিরের পূজারী এবং নারায়ণ কামেত মন্দিরের ভক্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *