
নিজস্ব সংবাদদাতা, বালুরঘাটঃ- নির্বাচনে ইভিএম বাতিলের দাবিতে বুধবার সরব হল ভারত মুক্তি মোর্চা নামে একটি সংগঠন। এদিন বালুরঘাট শহরে থাকা দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসনিক ভবণের সামনে দিনভর অবস্থান করে এই সংগঠনের নেতা কর্মীরা। পরবর্তীতে জেলা শাসকের দফতরে নিজেদের দাবি প্রেরণ করেন আন্দোলনকারীরা।
আন্দোলনকারীদের কথায়, নির্বাচন প্রক্রিয়া অর্থাৎ ভোটদান পর্বে বৈদ্যুতিন ভোট যন্ত্র বা ইভিএম ব্যবহার করে কারচুপি করা যেতে পারে। সেক্ষেত্রে মানুষের ভোটাধিকার প্রয়োগ অর্থাৎ মতদান ব্যহত হয়। সেকারণে ইভিএম বাতিল করে ভোট গ্রহন করা হোক ব্যালট বাক্সে। এনিয়ে তারা বহুদিন ধরে আন্দোলন করছেন। লোকসভা ভোটে আগে এই দাবি জোরালোভাবে তুলে ধরতে সরব হয়েছে তাদের সংগঠন।
এই সংগঠনের জেলা নেতা শিবু সোরেন জানান, আগামী ১৬ জানুয়ারি এনিয়ে তাদের বিরাট র্যালি হবে জেলাতে। পরবর্তী ৩১ জানুয়ারি তারা দিল্লির নির্বাচন কমিশনে গিয়ে তাদের কর্মসূচি পালন করবেন।












Leave a Reply