পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাটের দেউলিয়া এলাকার পারুলিয়া গ্রামের অশোক মন্ডল ও তাঁর ভাই দিলীপ মন্ডল আজও আবাস যোজনা থেকে বঞ্চিত।

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাটের দেউলিয়া এলাকার পারুলিয়া গ্রামের অশোক মন্ডল ও তাঁর ভাই দিলীপ মন্ডল আজও আবাস যোজনা থেকে বঞ্চিত। বছরের পর বছর ভাঙাচোরা মাটির বাড়িতে বসবাস। বহুবার আবাস যোজনার আবেদন করলেও কোন সাড়া মেলেনি তার। নামমাত্র আবাস যোজনার ঘর পেয়েছি কিনা দেখতে এসে ছিলেন শাসকদল কিন্তু কোন সূরাহা হয়নি। অশোক মন্ডল এবং তার দাদা দিলীপ মন্ডল দুজনেই আবাস যোজনা থেকে বঞ্চিত রয়েছেন। এই ভাঙাচোরা বাড়িতে ছজনের বসবাস, বর্ষার সময় অতি কষ্টে জীবন কাটাতে হয় তাদের। বারবার আবেদন করলেও আবাস যোজনা থেকে বঞ্চিত রয়েছেন তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *