
পূর্ব বর্ধমান, নিজস্ব সংবাদদাতাঃ- অনেকদিন ধরেই জল্পনা চলছিল রাজ্যের বিভিন্ন ব্লকে তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি পরিবর্তন হতে পারে। সেই মতো তৃণমূল কংগ্রেসের ফেসবুক পেজে রাজ্যের বিভিন্ন জেলার নতুন তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতিদের নাম ঘোষণা করা হয়। সেই মর্মে বর্তমান এক নম্বর ব্লক এবং দু’নম্বর ব্লকের ব্লক সভাপতি নাম ঘোষণা করা হয়। বর্তমান এক নম্বর ব্লকে পুনরায় ব্লক সভাপতি করা হলো সুদক্ষ সংগঠক তথা বর্ধমান উন্নয়ন সংস্থার চেয়ারপারসন কাকলি তা গুপ্তকে। পাশাপাশি বর্ধমান দু নম্বর ব্লকের পুনরায় ব্লক সভাপতি করা হলো পরমেশ্বর কোনারকে। ইতিমধ্যেই বর্ধমান এক নম্বর ব্লক এবং ২ নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেস কর্মীরা তাদের শুভেচ্ছা বার্তা শেয়ার করছেন সোশ্যাল মিডিয়ায়।












Leave a Reply