আত্মজীবনী ::: রাণু সরকার।।।

এক প্রবীণ, বার্ধক্যহেতু স্থবিরতাপ্রাপ্ত,
অন্যের সাহায্য ব্যতিত থাকতেন নিজেরি কুটিরে।
জীর্ণতার কারণে সম্পূর্ণ এক বিটপী,
মস্তকে সূতোর মত সূক্ষ্ম কিছু রোম মলয়পবনে কৌতুক করে।
দেহ কাঠামোর কোন কম্পন নেই,
প্রবীণের সহগামী অস্বচ্ছন্দ-
পদচারণাহীন, তবুও অতীতের আত্মজীবনী স্নেনমমতায় আবিষ্ট।

সেই আত্মজীবনী আচ্ছাদনের আড়ালে আছে।

শুভ্র উত্তরীয়ের আড়ালে থাকে ইতিবৃত্ত-
প্রবীণ দুর্ভাবনায় নিমগ্ন, কেনো শ্বেত আবরণ
থাকবে?
আত্মচরিতের চেহারা তো কৃষ্ণবর্ণের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *