
মালদা, নিজস্ব সংবাদদাতা:– কামতাপুর স্টেট ডিমান্ড কাউন্সিল এর পক্ষ থেকে ২২ তম শহীদ দিবস পালিত হলো।শুক্রবার দুপুরে বামনগোলা ব্লকের কাংসা এলাকায় কে এস ডি সি সংগঠনের সদস্যরা ২০০২ সালে মারা গিয়েছিল তাদের স্মরণ করে শহীদ দিবস পালিত হল।২০০৩ সাল থেকে এই শহীদ দিবস পালন করে আসছেন কামতাপুর স্টেট ডিমান্ড কাউন্সিলের সদস্যরা। সেদিন দুপুরে এই শহীদ দিবস উপলক্ষে কাংসা এলাকায় একটি মঞ্চ করে।জাতীয় পতাকার পাশাপাশি কে এস ডি সি সংগঠনে দলীয় পতাকা উত্তোলন করেন এবং শহীদের মাল্যদান ও পুষ্প অর্ঘ্য করে সংগঠনের নেতা-কর্মীরা।সংগঠনের তরফে সদস্যরা দলের হয়ে বক্তব্য রাখেন। এদিন উপস্থিত ছিলেন – কে এস ডি সি সংগঠনের সেন্ট্রাল কমিটির অ্যাসিস্ট্যান্ট ফাইন্যান্স সতীশ রাজবংশী সহ অশোক কুমার সরকার, সুসেন মন্ডল সহ কে এস ডি সি সংগঠনের সদস্যরা।












Leave a Reply