গড়বেতার বিভিন্ন এলাকায় আবগারি দপ্তরের অভিযান! নষ্ট ১৮০০ লিটার চোলাই তৈরির সামগ্রী, উদ্ধার ১০০ লিটার মদ।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- অবৈধ চোলাই মদের কারবার রুখতে গড়বেতা থানার বিভিন্ন এলাকায় অভিযান চালাল আবগারি দপ্তর। অভিযানে উদ্ধার করা হয়েছে ১০০ লিটার চোলাই মদ। পাশাপাশি নষ্ট করা হয়েছে প্রায় ১৮০০ লিটার চোলাই মদ তৈরির সামগ্রী। আবগারি দপ্তর সূত্রে জানা গিয়েছে, শনিবার পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা থানার ডিগ্রি, গুজরীশোল, ডাঙ্গরপাড়া, কাষ্টগুড়া, পানিকটোর, করর্সা সহ বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। এই অভিযানেই উদ্ধার হয় বিপুল পরিমাণ চোলাই মদ এবং মদ তৈরির উপকরণ। ঘটনাস্থলেই সেগুলি নষ্ট করে দেওয়া হয়।
অবৈধ মদ তৈরি ও বিক্রির বিরুদ্ধে আবগারি দপ্তরের এই অভিযান আগামী দিনেও অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে দপ্তর সূত্রে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *