সরস্বতীর ছবি ছেঁড়ার অভিযোগে চাঁচলের শিক্ষককে অনির্দিষ্টকালের জন্য সাসপেন্ড করল মধ্যশিক্ষা পর্ষদ।

মালদা, নিজস্ব সংবাদদাতা:- বিদ্যার দেবী সরস্বতীর ছবি ছিঁড়ে ফেলার ঘটনায় অভিযুক্ত শিক্ষককে অনির্দিষ্টকালের জন্য সাসপেন্ড করল মধ্যশিক্ষা পর্ষদ। গতকাল রাত সাড়ে ১১টা নাগাদ মালদার চাঁচল সিদ্ধেশ্বরী স্কুলে ই-মেল মারফত সাসপেনশনের নির্দেশ আসে। শনিবার সেই নির্দেশের কথা জানান বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পার্থ চক্রবর্তী। তার দাবি, পড়ুয়ার আঁকা দেবী সরস্বতীর ছবি ছিঁড়ে ফেলার অভিযোগে অভিযুক্ত শিক্ষক গ্রেফতার হওয়ার পরই পর্ষদের তরফে এই পদক্ষেপ করা হয়েছে। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত সাসপেন্ড থাকবেন ওই শিক্ষক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *