রোগী নিয়ে হাসপাতালে যাওয়ার পথেই মর্মান্তিক দুর্ঘটনা, কন্টেনারের ধাক্কায় মৃত্যু অ্যাম্বুল্যান্স চালকের।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা : – রোগী নিয়ে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে যাওয়ার পথে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক অ্যাম্বুল্যান্স চালকের। কন্টেনারের ধাক্কায় দুমড়ে-মুচড়ে যায় অ্যাম্বুল্যান্সটি। শনিবার দুর্ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অ্যাম্বুল্যান্সটি মাদারিহাট থেকে এক রোগীকে নিয়ে আলিপুরদুয়ার জেলা হাসপাতালের দিকে যাচ্ছিল। সেই সময় সামনে একটি কন্টেনার চলছিল। প্রত্যক্ষদর্শীদের দাবি, গুয়াহাটির দিক থেকে শিলিগুড়িগামী একটি গাড়ি প্রথমে ওই কন্টেনারকে ধাক্কা মারে। এরপর ধাক্কার জেরে কন্টেনারটি অ্যাম্বুল্যান্সে গিয়ে লাগে। তাতেই অ্যাম্বুল্যান্সটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়।দুর্ঘটনার পর ঘটনাস্থলেই মৃত্যু হয় চালক সঞ্জয় বসুমাতারির। তবে অ্যাম্বুল্যান্সে থাকা রোগী প্রাণে বেঁচে গিয়েছেন। তাঁকে উদ্ধার করে অন্য একটি গাড়িতে করে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তাঁর শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *