
মালদা, নিজস্ব সংবাদদাতা:— আজ বিভিন্ন কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন এবং ফেডারেশন সমূহের ডাকে দেশ জুরে পালিত হচ্ছে সাধারণ ধর্মঘট। তবে পশ্চিমবঙ্গে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার কারণে সাধারণ ধর্মঘটের পরিবর্তে পালিত হচ্ছে শিল্প ধর্মঘট। তাই শিল্প ধর্মঘট সফল করতে বৃহস্পতিবার সকাল থেকেই মালদায় পথে নামেন সিটু, এআইটিইউসি, ইউটিইউসি, টিইউসিসি, আইএনটিটিইউসি সহ বিভিন্ন কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন এবং ফেডারেশন সমূহের সদস্যরা। তারা সকাল থেকেই মালদা শহরের বিভিন্ন ব্যাঙ্ক ও বীমা সংস্থার অফিসের সামনে পিকেটিং করেন। কেন্দ্রের মোদী সরকারের বিভিন্ন নীতির বিরুদ্ধে ডাকা শিল্প ধর্মঘট সফল করতে সরকারি-বেসরকারি ব্যাঙ্কের গেটের সামনে ঝান্ডা লাগিয়ে ব্যাঙ্ক স্লোগান দেন। ধর্মঘটের বিভিন্ন দাবী-দাওয়া তুলে ধরে সুর চড়ান। শ্রমকোড বাতিল, বিদ্যুৎ আইন বাতিল, কৃষি ঋণ মকুব, সমকাজে সমবেতন সহ. নানান দাবী-দাওয়া তুলে সরব হন। এদিনের এই শিল্প ধর্মঘট সফল করতে পিকেটিং কর্মসূচিতে নেতৃত্ব দেন সিটুর জেলা সভাপতি প্রণব দাস, সিটু অম্বর মিত্র, নেতা নীলয় গাঙ্গুলি, মিন্টু চৌধুরী, নুরুল ইসলাম সহ অন্যান্যরা।












Leave a Reply